বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ঢাকার মঞ্চেই গাইতে যাচ্ছেন নোবেল

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:ভারতীয় চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন নোবেল। ঢাকার ছেলে হলেও দেশের মঞ্চে অনেক দিন পাওয়া যায়নি তাকে। তার অসংখ্য ভক্তকূল ‘সা রে গা মা পা’র আসরেই তার গান শোনার জন্য অপেক্ষা করেন। এবার ঢাকার মঞ্চেই গাইতে যাচ্ছেন নোবেল।

১৯ জুলাই যৌথভাবে এক কনসার্টের আয়োজন করতে যাচ্ছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট। এতে নোবেল ছাড়াও আরও চমক হিসেবে থাকছেন আরও অংশ নিচ্ছেন বলিউডের ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া শিল্পী অঙ্কিত তিওয়ারি, বাংলাদেশের তাসনিম আনিকা ও ভারতের সানা খান।
পুরো আয়োজনটি সম্পর্কে আগাম জানাতে ২৯ জুন দুপুরে বিএফডিসি’র ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টস এর ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও হেড অব অপারেশন আনিসুর রহমান।

এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান বলেন, ‘দুই দেশের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সফল হবে বলে আশা করছি।’

জানান, এ কনসার্টে সিলভার টিকিটের জন্য লাগবে ২ হাজার, গোল্ড এর জন্য ৫ হাজার এবং ভিআইপি টিকিটের জন্য ১৫ হাজার টাকা। আগামী ৫ জুলাই থেকে ঢাকার বিভিন্ন রেস্তোঁরাসহ অনলাইনে পাওয়া যাবে কনসার্টের টিকিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com