মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

মেহেরেপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৮২ বার পঠিত

মেহেরেপুরের গাংনীতে মাদক সেবন করায় রনি রোজারিওকে ১৫ দিন এবং সাগর রোজারিওকে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে গাংনী পৌর সভার চৌগাছা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত রনি রোজারিও গাংনী পৌর সভার চৌগাছা গ্রামের বিমল রোজারিও’র ছেলে এবং সাগর রোজারিও একই এলাকার ক্লেমেট রোজারিও’র ছেলে।

এর আগে, একইদিন দুপুর ১২টার দিকে ঐ দুই মাদকসেবী চৌগাছা গ্রামের একটি আমবাগানে বসে গাঁজা সেবনরত অবস্থায় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক হন। এ সময় তাদের কাছে ১০ গ্রাম করে গাঁজা উদ্ধার হয়। আটকের সময় গাঁজা সেবন করে তারা বিরক্তিকর আচরণ করছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(৫) ধারায় আসামি রনি রোজারিওকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া আসামি সাগর রোজারিওকে একই আইনে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com