মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটিয়া মাদ্রাসার মুহতামিমের ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক লেবাননে শান্তিরক্ষীদের মৃত্যুর পর তদন্ত শুরু করলো ইসরাইলি সামরিক বাহিনী শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন: রাষ্ট্রীয় গণমাধ্যম জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী খাগড়াছড়ির ক্যজয় মারমার ৩০তম শহীদ বার্ষিকী আজ ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক রেজাউল করিম ও শামসুল ইসলামকে রাজশাহী প্রেসক্লাবের কারণ দর্শানোর নোটিশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

সৌদি পৌঁছেছেন ৬৪২৭৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৮

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৭৭ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় আদম উদ্দিন মন্ডল (৭১) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাতে শুক্রবার হজ পোর্টালে এ তথ্য জানা যায়।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৯২৭ জন।

এদিকে হজে গিয়ে সর্বশেষ আদম উদ্দিন মন্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EE0724900। এ নিয়ে ৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ছয়জন এবং মহিলা দুজন।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। তবে এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com