শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

এলডিপির মহাসচিব আটক, গুলি নিয়ে শাহজালালে প্রবেশ

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে সাত রাউন্ড গুলি ও ম্যাগাজিন নিয়ে প্রবেশ করায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে।

আজ সোমবার সকালে তল্লাশি চালিয়ে তার কাছে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর তাকে প্রাথমিকভাবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আলোকিত নিউজকে বলেন, ‘বিমানবন্দরে বহির্গমন (ডিপার্চার) গেটে প্রবেশের সময়ই অস্ত্র-সংক্রান্ত ঘোষণা দিতে হয়। তবে তিনি কোনো ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন। এ কারণে তাকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।’

‘ভুলে’ গুলি ও ম্যাগাজিন পকেটে থেকে গেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন এলডিপি মহাসচিব।

সূত্র:জাগোনিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com