রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের বৈঠক

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে‌ সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের বৈঠকটি হয়।

বৈঠকে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলসহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের সম্পাদক‌, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, দ্যা নিউ এজের সম্পাদক নুরুল কবির, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদক ইনাম আহমেদ।

বৈঠকের পর নিউএজের সম্পাদক নুরুল কবির সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবার উদ্বেগ আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে।’

পাশাপাশি বাংলাদেশে আসার জন্য ইইউ প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে নিউএজের সম্পাদক বলেন, ‘নির্বাচন ঠিক করতে ইইউকে এখনো আসতে হচ্ছে যা দুঃখজনক। তাদের প্রতিবেদনে যেন বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com