রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে দয়াল কুমার বড়ুয়ার মতবিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া।

সোমবার রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দয়াল কুমার বড়ুয়া বলেন, আসুন আমরা সবাই দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করি।

তিনি বলেন, আমি আমার জীবনের শুরু থেকে মানুষের সেবা করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকব, এই সেবা করে যাব। আমি আপনাদের সেবার দায়িত্ব নিয়েছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো পজিশনে রেখেছেন। এখন আমি ঢাকা-১৮ আসনের মানুষের সেবক হতে চাই।

দয়াল কুমার বড়ুয়া বলেন, আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকল প্রয়োজনে আমাকে আপনারা পাশে পাবেন। আপনাদের ভাই হিসেবে আপনারা আমাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন তালুকদার, ইলিয়াস হোসেন, ওয়াসি উদ্দিন, জাকির হোসেন, এ কে এম আজাদ, আনোয়ার ইসলাম নিজাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com