রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

দয়াল বড়ুয়ার ব্যাপক প্রচার

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা ১৮ আসনের স্থায়ী বাসিন্দা দয়াল কুমার বড়ুয়াকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে ব্যাপক প্রচার-প্রচারনায় উত্তরা (পূর্ব ও পশ্চিম) দক্ষিণখান,উত্তরখান থানা এলাকায় দেখা যাচ্ছে। জাতীয় পার্টি থেকে এ আসনে মনোনায়ন চান তিনি।

এরই ধারাবাহিকতায় দয়াল কুমার বড়ুয়া বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মাদক বিরোধী সংগঠন লীডের চেয়ারম্যান সরদার বেলায়েত হোসেন মুকুলের সাথে দক্ষিণখানে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ঢাকা ১৮ আসনের প্রার্থী হিসাবে দয়াল বড়ুয়া তার নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে লিফলেট বিতরণ করেন।

এর আগে তিনি পবিত্র ঈদ-উল আজহাকে কেন্দ্র করে ঢাকা ১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার দুস্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রি উপহার হিসেবে বিতরন করেছেন।

ইতোমধ্যে উত্তরার সবকয়টি ওয়ার্ডে সকল দলের নেতাদের মুখে মুখে তার নাম শোনা যাচ্ছে। তিনি এখন মাঠ দখলে আছেন বলে জানা গেছে। লোকমুখে শোনা যাচ্ছে, নির্বাচনী মাঠে এরই মধ্যে দয়াল কুমার ভালো একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। প্রায় শতাধিক উঠান বৈঠক করে স্থানীয় মুরুব্বিদের মাঝে যথেষ্ট আলোচনা উঠেছে নতুন এই মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে।

দয়াল কুমার এই ঢাকা ১৮ আসনের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে নিজেকে উৎসর্গ করতে চান বলেও জানিয়েছেন।সমাজের একজন সাদা মনের মানুষ দয়াল কুমার বড়ুয়া। দয়াল কুমার মুলত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিধ। প্রতিটি ওয়ার্ডেই শতশত দুস্থ্য মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন এই জাতীয় পার্টীর নেতা। সেই থেকে এই আসনের ১৪ টি ওয়ার্ডের মানুষের মুখে মুখে এবং আলোচনায় একটি নাম দয়াল বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com