মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি, রোহিঙ্গাসহ আটক ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

বরিশাল বিভাগীয় অফিসে ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন।

আটক রোহিঙ্গা হলেন- মো. ইসমাইল। তিনি উখিয়া থানার বালুখালী এলাকার ইলিয়াসের ছেলে। ইসমাইল বরিশালের কাজিরহাট থানার শ্যামেরহাটের কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। জাতীয় পরিচয়পত্রে ইসমাইল নিজের নাম মো. রাফি ও বাবা ছাদের আলী বেপারী উল্লেখ করেছেন।

তাকে সহায়তার অভিযোগে আটক দুজন হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার শহিদুল ইসলাম ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হোসাইন।

উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। ঐ জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন। পরে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

ব‌রিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com