মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন

প্রধানমন্ত্রী জোহানেসবার্গ ত্যাগ করবেন আজ

  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।

কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন যা সশরীরে আয়োজিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com