শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে মরা গরুর মাংস নিয়ে চাঞ্চল্য দুর্গন্ধ ছড়ানো মাংস বিক্রির অভিযোগে আটক ২ নবম শ্রেণী পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়? এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ সংসদের অধিবেশন শুরু মনোনয়নপত্র নিলেন মাহবুব তালুকদারের মেয়ে আইরীন খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ বেশি মুনাফার হোয়াটসঅ্যাপে মুনাফার ফাঁদ: বিরামপুরে দুই প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ প্রায় ৮৬ লাখ টাকা ১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান

সিলেট থেকে শুরু হবে শেখ হাসিনার নির্বাচনী জনসভা: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু হবে। সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। এ সময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বর্তমান যে দুঃসময় যাচ্ছে সেটাতে সৌদি আরব আমাদের সাহায্য করবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে। তারা একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করেন কাদের।

তিনি আরো বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না, আমরা ভয় পাই না।

এ সময় পুলিশকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন কাদের। দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার অনুরোধও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com