শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন মুমিনুল

  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় শান্তর নেতৃত্বও ছিল দারুণ। বোলারদের বদলে বেশ কয়েকবার সফলও হয়েছেন।

মাঠ ও ড্রেসিংরুমে আরো কাছ থেকে শান্তর এমন নেতৃত্ব দেখেছেন টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক। শান্ততে মুগ্ধ হয়ে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে খুলে দিলেন প্রশংসার দরজা।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট, হোক ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’

শান্তর নেতৃত্ব নিয়ে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল বলেন, ‘আপনারা আরো ভালো বুঝবেন (শান্তর নেতৃত্ব)। আপুনারা বাইরে থেকে দেখেন। দল তো ভালোই খেলছে। ওই হিসেবে চিন্তা করলে আমার মনে হয় ভালো।’

সাকিব চোটে থাকায় সিলেট টেস্টের নেতৃত্ব এখন শান্তর কাছে। আগের অধিনায়ক ও শান্তর মধ্যে পার্থক্য জানতে চাইলে তুলনায় রাজি হননি মুমিনুল।

তিনি বলেন, ‘কারো সঙ্গে কারও তুলনা করা যাবে না। একেকজনের থিওরি একেকরকম। আমার মনে হয় নেতা হিসেবে ও ভালো। যেটা ভালো বোঝে সেটাই করে। ভেতরের জিনিসগুলো বোঝে। অনেক অধিনায়ক বোলারের কথা শোনে। ও ওর মতো করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com