শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামপালে বাসে আগুন: বিএনপির আরো ৪ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

বাগেরহাটের রামপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির আরো চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত দুইদিনে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম। এর আগে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকনগর গ্রামের শহিদুল্লাহ শেখের ছেলে মো. রাসেল শেখ, শিবনগর গ্রামের আ.খালেক শেখের ছেলে মো. হাবিবুর রহমান, ইসলামাবাদ গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে মো. শরিয়ত কুদরতি ও তালবুনিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে ওলিয়ার শেখ।

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, বাসে অগ্নিসংযোগের মামলায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনপির আরো চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com