মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্দেশ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বিশ্বকাপের ৭২ দিন আগে কোচ বরখাস্ত করলো ঘানা আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী ইউনাইটেডের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ম্যাগুয়েরে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

সাবিনাদের কঠোর পরিশ্রমকে কুর্নিশ সিঙ্গাপুর কোচের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচটিতে সফরকারীদের ৮-০ গোলে হারিয়েছে সাবিনা খাতুনরা। এমন জয়ে স্বাগতিকরা তো বটেই, বাংলাদেশের প্রশংসা করেছেন সিঙ্গাপুর কোচ করিম বেনসিরফা।

ম্যাচ শেষে বেনসিরফা বলেন, ‘আমি আপনাদের যেটা বলতে চাইছি, আপনারা যদি ৪-৫ বছর আগের বাংলাদেশ দলের দিকে তাকান, যদি আমি ঠিক স্মরণ করতে পারি, তাহলে আপনারাও দেখবেন, তখন বাংলাদেশ ‌ও জাপানের মধ্যে এই পার্থক্যটা ছিল। তারাও জাপানের বিপক্ষে ৮-০ গোলে হেরেছে। এখন বাংলাদেশের সঙ্গে আমাদের সেই পার্থক্য।’

বাংলাদেশকে কুর্নিশ করে তিনি আরো বলেন, ‘এটা এমন নয়, মাত্র দুদিনের ফল পাচ্ছে বাংলাদেশ। অনেক সহকর্মীর কঠোর পরিশ্রমের ফল এটা, যেটা আমি কুর্নিশ করি।’

সিরিজের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছিল সাবিনা খাতুনের দল। দ্বিতীয় ম্যাচে ব্যবধান আরো অনেক বেশি বেড়ে যাওয়া নিয়ে সিঙ্গাপুরের কোচ দেন তার নিজস্ব ব্যাখ্যা।

সিঙ্গাপুর কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল নতুনদের একটু সুযোগ দেওয়া, এমনকি আজকের ৮-০ স্কোরলাইনের পর আমরা কঠিন একটা শিক্ষা পেলাম। আমি মনে করি, আপনি যদি বাংলাদেশের পুরোনো ইতিহাস ঘাটেন, দেখবেন, তারা এই কঠিন শিক্ষা পেয়েছে এবং তা থেকে শিখেছে এবং ফল পেতে শুরু করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com