মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্দেশ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বিশ্বকাপের ৭২ দিন আগে কোচ বরখাস্ত করলো ঘানা আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী ইউনাইটেডের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ম্যাগুয়েরে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই রঘুরায় এলাকার বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার হৃদরোগ জনিত কারণে ৩১ মার্চ বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ সরকারের বয়স ছিল ৭৫ বৎসর। ৩১ মার্চ সন্ধ্যায় মরহুমের নিজ বাড়ীতে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পুলিশ সদস্য কালী চন্দ্র রায় বিগুলার বাঁজিয়ে গার্ড অব অর্নার প্রদানকালে উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, এএসআই রফিক, দূর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও পুলিশ সদস্যবৃন্দ। পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ সরকারের জানাযা নামাজ গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবার পর মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ সরকার তার মৃত্যুকালে ৩পুত্র, ১ কন্যা ও স্ত্রী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com