সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় শিশুসহ নিহত ৩ ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন মাতা এক বিরল চিকিৎসার সাফল্য। শ্রীপুরে মেয়াদত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি পালন দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের

৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। শুক্রবার (১ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুর বরিশালের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা নামবে।

দশম বিপিএলের জমজমাট ফাইনালটি দেশের বাইরেও উপভোগের সুযোগ থাকছে। বাংলাদেশসহ বিশ্বের ৬৪টি দেশে বিপিএলের ফাইনাল সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্বের ৬৪টি দেশ থেকে বিপিএলের ফাইনাল উপভোগ করা যাবে। যা বিপিএল সম্প্রচারের ইতিহাসে নতুন মাইলস্টোন।’

এবারের আসরটি বাংলাদেশের টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করছে। এছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে র‌্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে।

অন্যদিকে, ভারতে দেখা যাচ্ছে ফ্যানকোডে। আর পাকিস্তানে সরাসরি উপভোগ করা যাচ্ছে টেন স্পোর্টসে। এছাড়া অনলাইনে ট্যাপম্যাড টিভি ও হাম স্পোর্টসে বিপিএল সম্প্রচার করা হচ্ছে পাকিস্তানে।

এশিয়া বাইরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে বিপিএল। একই সঙ্গে আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে, ওরেডো, ডিইউ এণ্ড মবিলি, ক্রিকবাজ ও ক্রিকলাইফে দেখা যাবে।

এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে উপভোগ করা যাবে স্টারহাব, অ্যাস্ট্রো ও পিসিসিডব্লিউ ও ক্রিকবাজে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com