সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

কাচ্চি খেতে এসে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে পুড়ে মারা গেছেন পপি রায় (৩৫), তার মেয়ে আদিতা রায় (১২) এবং ছেলে সান রায় (৮)। দুই সন্তানসহ ভবনটিতে থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টে ছিলেন পপি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নিহত তিনজনের স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে।

নিহতের স্বজনরা জানান, দুই সন্তানকে নিয়ে রেস্টুরেন্টটিতে কাচ্চি খেতে গিয়েছিলেন পপি রায়। ভবনে লাগা আগুনে পুড়ে পপিসহ তার দুই সন্তান মারা গেছে। এখন তারা মরদেহের জন্য অপেক্ষা করছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে মূর্ছা যাচ্ছেন আর আহাজারি করছিলেন নিহত পপি রায়ের মা বাসনা রানি। বাসনা রানি বলেন, আমার সব শেষ হয়ে গেলো। আর কিছুই বাকি থাকলো না। কী এমন পাপ করছিলাম যে সৃষ্টিকর্তা আমারে এই শাস্তি দিলো।

নিহত পপি পরিবারসহ রাজধানীর শান্তিবাগ এলাকায় বসবাস করতেন বলে জানান তার স্বজনরা।

রাজধানীর বেইলি রোডের ওই বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com