বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন

মুস্তাফিজ আজ খেলবেন কি না, জানালেন চেন্নাই কোচ

  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পঠিত

লমান আপিএলের শুরুটা দুর্দান্ত হয়েছিল চেন্নাই সুপার কিংসের। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিল তারা। এরপর অবশ্য টানা দুই ম্যাচ হেরেছেও দলটি। এতে কিছুটা ব্যাকফুটে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিজেদের সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিংয়ের বড় দুই অস্ত্রকে পায়নি চেন্নাই। একদিকে বাংলাদেশি মুস্তাফিজুর রহমান ছিলেন না। অন্যদিকে চোটের কারণে একাদশের বাইরে ছিলেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানাও।

হায়দরাবাদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে মুস্তাফিজদের মিস করার কথা জানিয়েছিলেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তবে আজ ঘরের মাঠে কলকাতার বিপক্ষে ম্যাচে পাথিরানাকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে দ্য ফিজের।

কলকাতার বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে চেন্নাইয়ের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স বলেন, ‘ফিজকে নিয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না। ওর ব্যাপারে আমরা নিশ্চিত নই। কারণ ও পাসপোর্টের জন্য বাংলাদেশ ফিরে গিয়েছিল। এবার দেখা যাক কী হয়। তবে আমরা টিম হিসেবে এই সব পরিস্থিতিগুলোর জন্য তৈরি থাকি।’

এদিকে মুস্তাফিজুরের পাশাপাশি পাথিরানাকেও পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। অল্প চোটের কারণে চেন্নাইয়ের গত ম্যাচে তিনি খেলেননি। চেন্নাইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। দলের ফিজিও তাকে ফিট ঘোষণা করলেই কেবল রাসেল-নারিনদের বিপক্ষে পাথিরানাকে আজকের ম্যাচে দেখা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com