বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই : আলী রীয়াজ এস এম জাহাঙ্গীরের হাতে ধানের শীষ তুলে দিলাম দেখে শুনে রাখবেন; তারেক রহমান আগৈলঝাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ মাদক কারবারি আটক

পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) ৮৯ জন দেশীয় খেলোয়াড়ের ক্যাটাগরি নবায়নের ঘোষণা দেয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত নতুন তালিকায় টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী ও আবরার আহমেদকে প্লাটিনাম ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

এই তালিকায় পাঁচজন খেলোয়াড়কে প্লাটিনাম ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক সালমান আলি আগা, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি ও আবরার আহমেদ।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আগামীতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে এবং প্রতিটি ক্যাটাগরি থেকে শুধুমাত্র একজন খেলোয়াড় ধরে রাখা যাবে। পুনর্নবায়ন শেষ হলে দলগুলো তাদের টিম পূরণ করতে ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য পিএসএল প্লেয়ার অডশনে অংশ নেবে।

প্লাটিনাম ক্যাটাগরিতে উন্নীত হওয়া খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র সাহিবজাদা ফারহান আগের বছর গোল্ড ক্যাটাগরিতে ছিলেন, বাকিরা সবাই ডায়মন্ড থেকে উন্নীত হয়েছেন।

অন্যদিকে শাদাব খান, নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, বাবর আজম, সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ এবং মোহাম্মদ আমির আগের মতোই প্লাটিনাম ক্যাটাগরিতেই থাকছেন।

ডায়মন্ড ক্যাটাগরিতে মোট ১১ জন খেলোয়াড় রয়েছেন। এদের মধ্যে কুয়েটা গ্ল্যাডিয়েটরস ও মালতান সুলতানস তিনজন করে, লাহোর ক্বালন্দার্স ও করাচি কিংস দুইজন করে এবং পেশাওয়ার জালমি একজন খেলোয়াড় রয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডের কোনো খেলোয়াড় ডায়মন্ড ক্যাটাগরিতে নেই।

গোল্ড ক্যাটাগরিতে ৩২ জন খেলোয়াড় রয়েছেন। এর মধ্যে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর ক্বালন্দার্সের চারজন করে, করাচি কিংসের আটজন, পেশাওয়ার জালমির ছয়জন এবং মালতান সুলতানস ও কুয়েটা গ্ল্যাডিয়েটরসের পাঁচজন করে খেলোয়াড় রয়েছেন।

সিলভার ক্যাটাগরিতে মালতান সুলতানসের সাতজন খেলোয়াড়, লাহোর ক্বালন্দার্সের তিনজন, পেশাওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের দুইজন করে এবং কুয়েটা গ্ল্যাডিয়েটরস ও করাচি কিংসের একজন করে খেলোয়াড় রয়েছে।

এমার্জিং ক্যাটাগরিতে মোট ১৪ জন খেলোয়াড় থাকছে। ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও পেশাওয়ার জালমির তিনজন করে, কুয়েটা গ্ল্যাডিয়েটরস ও মালতান সুলতানস দুইজন করে এবং লাহোর ক্বালন্দার্স একজন খেলোয়াড় রয়েছেন।

এছাড়া হুনাইন শাহ, উবায়দ শাহ, মিরজা মামুন ইমতিয়াজ, মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ আজাব এমার্জিং ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন। আর হাসান নওয়াজ এমার্জিং থেকে গোল্ড ক্যাটাগরিতে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com