মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বিনোদন ডেস্কঃ গত রবিবার (১২ মে) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন সহ-অভিনেতা চন্দ্রকান্ত। শুক্রবার (১৭ মে) সেই অভিনতাও আত্মহত্যা করেছেন বলে খবর মিলেছে। তেলঙ্গানার আল্কাপুরে নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে অভিনেতার মরদেহ। পুলিশের বরাতে এমনটাই জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম।

অভিনেতা চন্দ্রকান্তের বাবা পুলিশকে জানান, দুর্ঘটনায় পবিত্রার মৃত্যু মেনে নিয়ে পারেনি তার ছেলে। সেই ঘটনার পর থেকেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। কিন্তু ছেলে যে মনে মনে এমন এক পদক্ষেপ নেওয়ার কথা পরিকল্পনা করছিলেন তা একেবারেই আন্দাজ করতে পারেননি তারা।

ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতার আচমকা মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় ইন্ডাস্ট্রিতে। এই দুই তারকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন অনেকে।

গত ১২ মে অন্ধ্রপ্রদেশে গাড়ি দুর্ঘটনা প্রাণ হারান অভিনেত্রী পবিত্রা জয়রাম। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ডিভাইডারে ধাক্কা দিয়েছিল। ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে একটি বাস এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মারা যান পবিত্রা। দুর্ঘটনার দিন পবিত্রার সঙ্গে গাড়িতে ছিলেন তার চাচাতো বোন অপেক্ষা, শ্রীকান্ত এবং অভিনেতা চন্দ্রকান্ত।

অভিনেত্রীর মৃত্যু হলেও বাকি ৩ জন প্রাণে বেঁচে যান, গুরুতর আহত হন তারা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেও অবসাদ কাটিয়ে উঠতে পারেননি চন্দ্রকান্ত। সেখান থেকেই কি না আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com