সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গুলিতে ফরিদ আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমেদ উপজেলার উজিলাব এলাকার মো. মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, স্থানীয় আতাদুল্লাহর তিন সন্তান শাকিব, মারুফ ও মাহফুজ তাদের আপন চাচাতো ভাই মুনসুর আলী ইমরানের ওপর হামলা করেন। হামলার একপর্যায়ে শাকিব তার চাচাতো ভাই ইমরানকে গুলি করেন। গুলিটি পাশে থাকা ফরিদ আহমেদের বাম কাঁধের নিচে লাগে। এতে ফরিদ গুরুতর আহত হন।

নিহতের স্বজন মো. মোক্তার হোসেন বলেন, চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ কয়েক বছর ধরে চলমান। তবে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে ইমরানের সঙ্গে শাকিবের বাকবিতণ্ডা হয়। ক্ষুব্ধ হয়ে শাকিব তার ভাই ও অন্যান্য সঙ্গীদের নিয়ে ইমরানের ওপর হামলা চালাতে এসেছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্তের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com