শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কায়রোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষে স্টিকার লাগিয়ে পুষ্পস্তবক অর্পণ কালে গ্রেফতার (০৩) তিন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস উল্টে আহত ২০ জন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি ক্রীড়া ইভেন্ট স্বাধীনতা দিবসে কক্সবাজার সৈকতে উৎসবের আমেজ ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ​বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

কোচদের নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া?

  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো আইপিএল খেলা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যার ফলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের মাত্র ৯ জন ক্রিকেটারকে পাওয়া যাবে। এমনটা হলে কোচিং স্টাফদের নিয়ে নামিবিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে অস্ট্রেলিয়া।

সদ্যই শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন স্টার্ক। এদিকে ফাইনালে কলকাতার কাছে হেরে শিরোপা খুইয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স ও ট্রাভিস হেড। তারা তিনজনই প্রায় আড়াই মাস আইপিএলে ব্যস্ত সময় পার করেছেন। যার ফলে বিশ্বকাপের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে স্টার্ক, কামিন্স ও হেডকে ছুটি দিয়েছে অস্ট্রেলিয়া।

রোববার আইপিএলের ফাইনাল ম্যাচ খেলেছেন মিচেল স্ট্রার্ক, ট্রাভিস হেড ও প্যাট কামিন্স। এরপর এখনো দেশে ফেরেননি তারা। এছাড়া রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। এই দুইজনও আছেন অস্ট্রেলিয়াতেই। দলের সঙ্গে এখনো যোগ দেননি।

অন্যদিকে এখনো ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়া দলপতি মিচেল মার্শ। তিনি বল করার জন্য প্রস্তুত নন। অর্থাৎ বিশ্বকাপ স্কোয়াডের ৬ ক্রিকেটার এখন দলের বাইরে।

আগামী বুধবার নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাদেরকে কাউকে দলে পাওয়ার সম্ভাবনা নেই টিম অস্ট্রেলিয়ার। সেই হিসেবে স্কোয়াডে বাকি থাকে ৯ ক্রিকেটার। তার মানে হলো, ৯ ক্রিকেটার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া।

একাদশ তো সাজাতে হবে। তাহলে বাকি ২ ক্রিকেটার কোথায় পাবে অস্ট্রেলিয়া? সমাধান হলো- দলের সঙ্গে যাওয়া টিম স্টাফরা। অর্থাৎ স্টাফদের মধ্য থেকেই দুইজনকে মাঠে নামাবে অস্ট্রেলিয়া।

বর্তমান হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড, নির্বাচক জর্জ বেইলি, সহকারী কোচ আন্দ্রে বরোভিক ও স্টাফ ব্রাড হজ সবাই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। এদের মধ্যে থেকেই ২ জনকে ফিল্ডিং নামাবে অজিরা!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com