সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১২ ঘণ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে কাল শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। ফলে ঢাকা শহরের পশ্চিমাংশসহ কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভার এলাকায় গ্যাস থাকবে না। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সরবরাহ কমে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ঢাকা শহরের পশ্চিমাংশ শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকা এবং হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com