সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে একজনের মৃত্যু ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

জিএম সিরাজের শপথ আজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৩৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজবগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ শপথ নেবেন আজ বৃহস্পতিবার (১১ জুলাই)। জাতীয় সংসদ সচিবালয় থেকে আজ শপথ নিতে তাকে সময় দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সিটিজেন নিউজকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনে জিএম সিরাজকে শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ওই আসনে উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজ জয়লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com