শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ

সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।

দলের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তার প্রথম নয়াপল্টনে যাওয়া। তবে ঠিক কোন সময়ে তিনি কার্যালয়ে পৌঁছাবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। সন্ধ্যায় তিনি সেখানে যেতে পারেন বলে জানা গেছে।

এর আগের দিন শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, “কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো।”

তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন।

প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনের বিষয়টি শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com