বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরের উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরের ‎বিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া টঙ্গীতে ‘যুবদল নেতা’ পরিচয়ে দাপুটে মাদক কারবার নেপথ্যে পারুল-মানিক দম্পতি শাহিনকে হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা

মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিনোদন ডেস্কঃসমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে ‌‌‘ত্রিভুজ’ নামের ওয়েব ফিল্ম। এটির নির্মাতা হলেন আলোক হাসান।

১০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে সিনেমাটি। গত শুক্রবার টিজার প্রকাশের মাধ্যমে ফেসবুক পেজে সিনেমাটির মুক্তির ঘোষণা দেয় দীপ্ত প্লে।

টিজার দেখে আঁচ করা গেল, ছবিটিতে দেখা যাবে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প। এতে তিনটি দম্পতির চরিত্রে অভিনয় করেছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ফারিন খান, ইমতিয়াজ বর্ষণ, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ। তাদের সঙ্গে আছেন আরও অনেকে।

‘ত্রিভুজ’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে আনিকা কবির শখের। সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি ফিরেছেন ছোটপর্দায়। এবার তিনি শুরু করছেন ওটিটি ক্যারিয়ার। ওটিটিতে অভিষেক প্রসঙ্গে শখ বলেন, ‘অবশেষে ওটিটিতে আসতে পেরে ভালো লাগছে। অপেক্ষা করছি দর্শক কী প্রতিক্রিয়া দেখার জন্য। আমার বিশ্বাস অন্যান্য মাধ্যমগুলোতে কাজের মতো এখানেও সবার ভালোবাসা পাবো।’

‘ত্রিভুজ’ নিয়ে নির্মাতা আলোক হাসান জানান, ত্রিভুজ সিনেমাটি তৈরি হয়েছে সোশ্যাল ড্রামা বেজড গল্পে, যেখানে সমাজের তিন স্তরের মানুষের চাওয়া পাওয়ার গল্প দেখা যাবে।

সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ত্রিভুজ। চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com