বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরের উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরের ‎বিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া টঙ্গীতে ‘যুবদল নেতা’ পরিচয়ে দাপুটে মাদক কারবার নেপথ্যে পারুল-মানিক দম্পতি শাহিনকে হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা

গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

জেলায় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, তথ্য কর্মকর্তা সাইফুল্লাহ আল মাদানী, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানানো হয়।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের সাহসিকতা ও আত্মত্যাগ জাতির জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com