বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল নতুন উপসাগরীয় হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস ‘প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে’ আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক, মাঈন উদ্দিন সোহাগ খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

এসএসসি শুরু বৃহস্পতিবার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।সেই সঙ্গে প্রশ্নফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরশাসনের পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমনকি প্রশ্নফাঁসের চেষ্টাও হতে পারে। তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন, বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

তবে এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com