শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

যশোরে বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৪২০ বার পঠিত

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: যশোরের শার্শা সীমান্তে বিজিবির সঙ্গে সুজন নামে এক ‘মাদক কারবারি’কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বিজিবি সদস্য এক আহত হয়েছে । ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ৩০০ বোতল ফেন্সিডিল।

আজ শনিবার ভোরে শার্শা উপজেলার অগ্রভূলোট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

শার্শা উপজেলার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার জানান, বিজিবি সদস্যরা প্রতিদিনের ন্যায় পাঁচভূলোট সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। শুক্রবার রাত নয়টার দিকে ৫/৬ জন মাদক কারবারি অবৈধভাবে ভারত থেকে ফেন্সিডিল নিয়ে ফেরার পথে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে বিজিবির সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হয়। একপর্যায়ে ধাওয়া দিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা। পরে ওই দুইজনকে নিয়ে ভোররাতে অগ্রভূলোট এলাকায় অভিযানে যায় বিজিবি সদস্যরা। ওই গ্রামের আজিজের আমবাগানে পৌঁছলে আটক দুই মাদক কারবারির সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হঠে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ ও ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। শনিবার ভোরে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এসআই আব্দুর রহিম হাওলাদার আরও জানান, নিহত সুজন শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com