রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন

মানুষ ভোট দিতে চায়, দলীয় ঐক্য গড়তে হবে – মোস্তফা জামান

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ বার পঠিত

হাফসা :ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, মানুষ এখন ভোট দিতে চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে ঐকবদ্ধ ভাবে কাজ করতে হবে।

রবিবার ( ২৯ জুন) পল্লবী থানা ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। দলে দলীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিএনপি কখনোই অন্যায়, বিশৃঙ্খলা কিংবা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। যারা এসব অপকর্মে জড়িত তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।

তিনি সাবধান করে বলেন, “অনেকেই আগে আওয়ামী লীগ করতো, এখন বলছে আমরা বিএনপি করি। কিন্তু আওয়ামী লীগে থেকে যারা সুবিধা নিয়েছে, অন্যায় করেছে—তাদের বিএনপিতে স্থান দেওয়া যাবে না। দলে আসতে হলে ত্যাগ ও সততার প্রমাণ রাখতে হবে।”

মোস্তফা জামান তৃণমূলের নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন, “দলকে গড়ে তুলতে হলে বিশ্বাস, আস্থা এবং আদর্শকে ধারণ করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এছাড়াও মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com