শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা জেনেভায় আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী বান্দরবানে সাময়িক বন্ধ পাম্প চালু করে তেল বিতরণের নির্দেশ এমপির হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও ইসরাইল ও উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরান গার্ডসের ট্রাম্পের ইরান হামলা স্থগিতের পর দাম কমেছে তেলের জামায়েত কর্মী মো ফজলে রাব্বির সমাজ সচেতনতা মুলক কাজ। শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিক্ষক না সাংবাদিক? দ্বৈত ভূমিকায় বিপর্যস্ত বিরামপুরের শিক্ষা ও জনসেবা খাত সরকারি দায়িত্বে অবহেলা,

তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা, হট্টগোল

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

 

 

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত এমপি পদপ্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়।

 

পরে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে পুর্ব নির্ধারিত প্রচারণা না করেই চলে যেতে হয় গিয়াস উদ্দিন আত তাহেরীকে।

 

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে- দেওলগাও গ্রামে পুর্ব নির্ধারিত প্রচারণায় যান ইসলামি বক্তা ও এমপি পদ প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।

 

দেওলগাও গ্রামে তাহেরীর গাড়ি বহর পৌছা মাত্র সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মীরা মোমবাতির শ্লোগান ও প্রচারণা না চালানোর জন্য বলেন।

 

এসময় হবিগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট দেখা যায় বিএনপির নেতাকর্মীদের হাতে। এক পর্যায়ে উভয় পক্ষের মথ্যে বাকবিতন্ডা ও হট্টগোল হয়। পরে গিয়াস উদ্দিন তাহেরি প্রচারণা না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

 

ঘটনাস্থল ত্যাগ করার পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন- নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে। রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। তাই বলে নির্বাচনী সভা না করতে দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সাথে সাংঘর্ষিক।

 

তিনি বলেন, বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়ি বহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক। তিনি বলেন- এলাকার একটা সম্মান আছে এই সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন প্রচারণায় বাঁধা দেয়া মারাত্মক অপরাধ।

 

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ জানান, নির্বাচনে কত কিছু হয়। এটা একটা ভুলবুঝাবুঝি।

 

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) সফিকুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

 

আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com