রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব-ফজলুল হক মিলন  জনগণকে কনভিন্স করাই বিএনপির ‘ইঞ্জিনিয়ারিং’ : তারেক রহমান বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম : তারেক রহমান ঢাকা-১৮ আসনের সম্মানিত নাগরিকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন, সহায়তার প্রতিশ্রুতি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আগ্রহ যুক্তরাজ্যের তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

আমরা কোন অন্যায় করব না, অন্যায়কারীকে প্রশ্রয় দেব না; এস এম জাহাঙ্গীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পঠিত

হাফসা আক্তার :

ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “আমরা নিজেরা কোনো অন্যায় করব না, আবার কোনো অন্যায়কারীকে প্রশ্রয়ও দেব না।”
বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুর্মিটোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুর্মিটোলা এলাকায় সরকারি হাসপাতাল নেই। ফলে এলাকাবাসীকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। “আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এলাকার অন্যান্য দীর্ঘদিনের সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে,”।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বিশেষ করে প্রতিবারই দেশে উন্নয়ন হয়েছে। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করবেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন ও কফিল উদ্দিনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কুর্মিটোলা হাই স্কুল মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকাটি লোকারণ্য হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com