শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ ভোট বিপুল ভোটে ত্রিশালে বিজয়ী বিএনপির ডা. মাহবুবুর রহমান লিটন কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির প্রার্থীর বিজয় কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির প্রার্থীর বিজয় গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন বিজয়ী গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন নির্বাচিত হওয়ায় মসজিদে মিলাদ ও দোয়া কামনা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক স্টার্লিং ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠিঃ

 

 

প্রবীণ সাংবাদিক মুহাম্মাদ আলতাফ হোসেনের প্রতিষ্ঠিত সরকারি নিবন্ধনভুক্ত জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার (২০২৬-২৭) নবগঠিত দ্বি-বার্ষিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহরের নতুন কলেজ রোডস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার জেলা শাখার উপদেষ্টা, দৈনিক দূরযাত্রা সম্পাদক, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি, জিয়াউর হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুব আলম, ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম।

 

 

 

 

সভায় নবগঠিত কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রুবেল খান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটির সকল সদস্যকে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

 

 

 

 

এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে রুবেল খানের সঞ্চালনায় পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুইট, অর্থ সম্পাদক বাবুল মিনা, দপ্তর সম্পাদক শংকর দাস পবন, নির্বাহী সদস্য হাসনাইন তালুকদার দিবস, সদস্য আমির হোসেন প্রমূখ।

 

 

 

বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com