শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির খালেদ হোসন মাহবুব নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করলেন জামাল ঢাকা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু ঝিনাইদহে পরাজিত প্রার্থীকে ফুল দিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় সাবেক অ্যাটর্নি জেনারেলের আবারও বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ঝালকাঠির দুই আসনেই ধানের শীষের বিজয়

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

 

 

ঝালকাঠিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. অসীত বরন সাহা, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা; বিশিষ্ট সমাজসেবক পিনাকি দাস, উপদেষ্টা, হিন্দু পরিষদ, ঝালকাঠি জেলা; এবং সঞ্জিব কুমার রায় ভুট্টো, সাধারণ সম্পাদক, হিন্দু পরিষদ, ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র যুবরাজ দাস, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সহ-কোষাধ্যক্ষ রনি চন্দ্র, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দ, সুদেব দত্ত, হৃদয় দাস, অনয় দাস অপু, দীপক দেবনাথ, প্রদ্বীপ দুয়ারী, গোপাল শীল, শান্ত দে সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যয় তরুণ সংঘ ঝালকাঠিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত সময়গুলোতে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।” প্রত্যয় তরুণ সংঘের এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com