আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ ফেব্রুয়ারি সরকারি সফরে কুয়ালালামপুর যাবেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর নির্ধারিত হয়েছে।
পরে একই গাড়িতে করে সরকারি হোটেলে যাওয়ার আগে দুই নেতাকে বিমানবন্দরে শিক্ষার্থী,ভারতীয় এবং মালয়েশিয়ার পতাকা হাতে লাল গালিচায় শুভেচ্ছা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের আগস্টে ভারত ও মালয়েশিয়া তাদের সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর এটি মোদীর তৃতীয় এবং প্রথম সফর। দুইদিনের সফরে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দেশ ছাড়ার আগে নরেন্দ্র মোদী জানিয়েছেন, সফরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা, অর্থনৈতিক ও উদ্ভাবনী অংশীদারিত্ব জোরদার করা এবং নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হবে।