শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

কষ্টার্জিত জয়ে শীর্ষস্থানের ব্যবধান বাড়ালো আর্সেনাল, হোঁচট খেল ম্যান সিটি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

 বুধবার ব্রাইটনের মাঠে ১-০ গোলে জয়ী হয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। একই রাতে ম্যানচেস্টার সিটি ২-২ গোলে ড্র করেছে নটিংহ্যাম ফরেস্টের সাথে। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে হয়েছে সাত পয়েন্ট।

২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার পথে এগিয়ে থাকা আর্সেনাল ব্রাইটনের এ্যামেক্স স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায়। নিজের ৩০০তম ম্যাচে গোল করেন বুকায়ো সাকা। তার শটটি কার্লোস বালেবার গায়ে লেগে দিক বদল করে গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের পায়ের ফাঁক দিয়ে জালে ঢুকে যায়।

ব্রাইটন বল দখলে এগিয়ে থাকলেও আর্সেনালের রক্ষনভাগ ছিল অপ্রতিরোধ্য। গানার্স বস মিকেল আর্তেতা বলেন, “গত কয়েক সপ্তাহের পর এটি খুব কঠিন ম্যাচ ছিল। ছেলেরা অসাধারণ পরিশ্রম করেছে।”

অন্যদিকে, এক ম্যাচ কম খেলা সিটি দু’বার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি। জানুয়ারিতে দলে যোগ দেওয়া আঁতোয়ান সেমেনিও প্রথমার্ধে সিটিকে এগিয়ে নেন। কিন্তু মর্গান গিবস-হোয়াইট ৫৬ মিনিটে চমৎকার ব্যাকহিল গোলে সমতা ফেরান।

ছয় মিনিট পর রায়ান আইত-নুরির কর্নার থেকে রদ্রি হেডে আবার সিটিকে এগিয়ে দিলেও এলিয়ট অ্যান্ডারসনের দুর্দান্ত ফিনিশে ফরেস্ট সমতা ফেরায়। সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “এখনও অনেক ম্যাচ বাকি। আমরা পরের ম্যাচ নিয়েই ভাবছি।”

ম্যানচেস্টার ইউনাইটেডের এর অন্তর্বর্তী কোচ হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করা মাইকেল ক্যারিক প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছেন। সেন্ট জেমস’ পার্কে নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে হারায় ইউনাইটেডকে।

১০ জন নিয়ে খেলেও অ্যান্থনি গর্ডনের পেনাল্টি গোলে নিউক্যাসল এগিয়ে যায়। ক্যাসেমিরো হেডে সমতা ফেরালেও শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় উইলিয়াম ওসুলার দুর্দান্ত গোলে নিউক্যাসলের জয় নিশ্চিত হয়।

দিনের অন্য ম্যাচে চেলসি ৪-১ গোলে এ্যাস্টন ভিলাকে পরাজিত করেছে। ম্যাচে হ্যাটট্রিক করেন হুয়াও পেড্রো।

এই জয়ে চেলসি উঠে এসেছে পঞ্চম স্থানে, আর লিভারপুল নেমে গেছে ষষ্ঠ স্থানে।

এদিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ১-০ গোলে ফুলহ্যামকে হারিয়ে ফরেস্টের সমান ২৮ পয়েন্টে পৌঁছেছে। ফরেস্ট ও ওয়েস্ট হ্যাম এখন ১৬তম স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com