মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কথা বলা হলেও প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সেদিন মানুষ ভোট দিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই অধিকার প্রতিষ্ঠা করেছেন।’

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ দি কিং অব চিটাগাং এ পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এখন যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছেন, মূলত তাদের জন্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা ভাবনা করা হয়েছিল। এজন্য আমরা ডিসি বদলিও দেখেছি, আরও অনেক কিছু দেখেছি। মহান রাব্বুল আলামিনের রহমতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে এবং তিনি কীভাবে দেশ পরিচালনা করছেন তা ইতোমধ্যে সবাই দেখেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ড্যাব বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের সামনে এখন তিনটি কাজ বাকি আছে। একটি হচ্ছে চিকিৎসক সুরক্ষা আইন, এটি নিয়ে ইতোমধ্যে ড্যাবের নেতৃবৃন্দ কাজ করছেন। দ্বিতীয়টি রোগী সুরক্ষা আইন। একই সঙ্গে প্রাইভেট মেডিকেলে কর্মরতদের জন্য একটি নীতিমালা প্রণয়নও জরুরি। তবে সবাইকে সরকারের নীতিমালা মেনে কাজ করতে হবে। সরকারি-বেসরকারি কর্মরত চিকিৎসকদেরকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে রোগীর সেবা নিশ্চিত করতে হবে। নীতিমালার বাইরে কোনো কার্যক্রমকে ড্যাব কখনো সমর্থন করবে না।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় এতে আরও বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সহ সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com