মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ডাবল স্টিকার দিয়ে পোশাকের দাম বাড়ানোয় চট্টগ্রামে ‘জেন্টল পার্ক’কে জরিমানা ইরান যুদ্ধে নিহত সপ্তম মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে ভ্যান্স ও হেগসেথ আমিরাতে নিহত প্রবাসীর দাফন সম্পন্ন ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় ঈদের ছুটিতে এটিএম ও এমএফএস সেবা নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ঈদের ছুটিতে এটিএম ও এমএফএস সেবা নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা নির্বিঘ্ন রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন যাতে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে।

সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোকে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। কোনো এটিএম বুথে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া, এটিএম বুথগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়েও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাক।

ব্যাংকগুলোকে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে যেকোনো পরিমাণ লেনদেনের জন্য গ্রাহকদের এসএমএস অ্যালার্ট সেবার মাধ্যমে তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের ছুটি অনুমোদন করেছে। এর মধ্যে পূর্বঘোষিত ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com