বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রস্রাব পরীক্ষাতেই কিডনি রোগ নির্ণয় সম্ভব, প্রয়োজন সচেতনতা ও দ্রুত শনাক্তকরণ ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫’-কে দ্রুত আইনে রূপান্তরের দাবি কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু, বন্দরের পথে আরও ৪ জাহাজ ১০ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি হবিগঞ্জে মাথায় ইট পড়ে ভ্যানচালক নিহত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরুর ভুয়া প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার : চিফ হুইপ

প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে বৈঠক করেছেন। আজ বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সাথে এ বৈঠক করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, বৈঠকটিতে সরকার দলীয় সাংসদরা অংশ নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জানা যায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের সংহতি বজায় রাখাই এই সভার মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশনপূর্ব আনুষ্ঠানিক দলীয় বৈঠক।

সংসদীয় ঐতিহ্য অনুযায়ী অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল আলাদাভাবে নিজেদের রণকৌশল ঠিক করতে এ ধরনের বৈঠকে বসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com