বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার : চিফ হুইপ ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: ডিজি এনআইডি প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী । সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড : কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ ডুমুরিয়াকে ‘জিরো কমপ্লেইন’ থানায় রূপান্তরের উদ্যোগ বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে ইসি তেলক্ষেত্রের দিকে ছোড়া ৭ ড্রোন ভূপাতিত সৌদি আরবের

১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: ডিজি এনআইডি

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর।

এ সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার এ এস এম হুমায়ুন কবীর বাসসকে এ তথ্য জানিয়েছেন।

এনআইডি ডিজি বলেন, আজ পর্যন্ত আমাদের সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে।

তিনি বলেন, আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, সংসদ নির্বাচনে কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ৭৫ বা ৭৬ হাজার পেন্ডিং আবেদন ছিলো।

এ কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। অতিদ্রুত এই সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না। পর্যায়ক্রমে সকলের সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com