বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আদর্শ ও সাহসের এক অদম্য সারথি, মোঃ হেলাল তালুকদার জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য দিনাজপুরের বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত সদস্য আটক বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ খাগড়াছড়িতে বিজিবি’র ঈদ সামগ্রী বিতরণ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত রাজবাড়ীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

তাসদিত হায়দার সাজিদ (আগৈলঝাড়া)

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেয়েছেন। সাধারণত সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং জ্যেষ্ঠ সংসদ সদস্যদের জন্যই জাতীয় সংসদের প্রথম সারির আসন বরাদ্দ থাকে। সে বিবেচনায় এই সারিতে তার আসন প্রাপ্তি রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে জনাব জহির উদ্দিন স্বপন দায়িত্ব পালন করছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সংসদের আজ ছিল প্রথম অধিবেশনের প্রথম দিন। এই অধিবেশনের মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।পত্রিকার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com