বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত রাজবাড়ীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধীদল বার্লিন বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন-অবতরণ বন্ধ পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশমন্ত্রী অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কবার্তা ইসরাইলি বাহিনীর ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু

অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিগত ১৭-১৮ বছরে এই প্রেস ক্লাব ও এর আশপাশের রাস্তায় সাংবাদিকদের ওপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং আমরা অনেককে হারিয়েছি, সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমরা সবাই মিলে এমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেখানে আর পেছনে ফিরে তাকাতে না হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশীয় সংস্কৃতি প্রচার

তিনি বলেন, ‘আজ নতুন পরিবেশে, নতুন পরিচয়ে, নতুন অবয়বে আপনাদের সামনে কথা বলতে পারাটা এক বিশেষ অনুভূতির বিষয়। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আমাদের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। এখানকার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ত্যাগের আমরা সাক্ষী।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি— আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com