বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত রাজবাড়ীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধীদল বার্লিন বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন-অবতরণ বন্ধ পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশমন্ত্রী অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কবার্তা ইসরাইলি বাহিনীর ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু

বার্লিন বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন-অবতরণ বন্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

ড্রোন সদৃশ একটি উড়ন্ত বস্তু দেখা যাওয়ায় বুধবার বার্লিন বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত করা হয়। জার্মানি ও ইউরোপের অন্যান্য স্থানে সাম্প্রতিক সময়ে এমন ঘটনার ধারাবাহিকতার মধ্যেই এটি ঘটল। বার্লিন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিমানবন্দরের এক মুখপাত্র এএফপিকে জানান, জার্মান সেনাবাহিনীর ব্যবহৃত একটি হেলিকপ্টার হ্যাঙ্গারের কাছে ‘অজ্ঞাত উড়ন্ত বস্তু’ দেখা যাওয়ার পর প্রায় আধা ঘণ্টার জন্য ‘নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে’ উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়।

ঘটনাটি তদন্তে পুলিশকে ডাকা হয়। তবে পরে বস্তুটিকে আর দেখা যায়নি।

মুখপাত্র জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটের কিছু পরই বিধিনিষেধ তুলে নেওয়া হয় এবং স্বাভাবিকভাবে বিমান চলাচল পুনরায় শুরু হয়।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎজ অভিযোগ করেছেন, জার্মানি ও ইউরোপের বিভিন্ন সংবেদনশীল স্থানে সম্প্রতি অনেক ড্রোন দেখার ঘটনার পেছনে রাশিয়া জড়িত থাকতে পারে।

এসব স্থানের মধ্যে রয়েছে বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও বিদ্যুৎকেন্দ্র।

গত অক্টোবরে দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের আকাশে ড্রোন দেখা যাওয়ার ঘটনায় দুইবার বিমানবন্দর বন্ধ রাখতে হয়। এতে বহু ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়ায় হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com