বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় রংপুরের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল পরিবেশ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের ডাকে– নবান্ন অভিযান। দলীয় নেতা-কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে : মোহাম্মদ ফখরুল ইসলাম খাগড়াছড়ির পানছড়িতে ১০ সন্তানের জনককে ইউপিডিএফের আর্থিক সহায়তা প্রদান করেছে তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি

পরিবেশ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর  সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আজ রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সবুজ উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, দূষণ রোধ এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে পরিবেশ মন্ত্রী বাংলাদেশে বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সরকারের গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন এবং জলবায়ু সহনশীল উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণের মতো প্রকল্পগুলো সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে।’

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভায় গৃহীত পরামর্শের আলোকে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে আগামী মে মাস থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পরিবেশ ও টেকসই উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন বড় শহরের বায়ুদূষণ রোধে কারিগরি সহযোগিতা ও যৌথ প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাভারের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, আমিনবাজার ল্যান্ডফিল প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সাফল্যকে বাংলাদেশের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com