বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে মাথায় ইট পড়ে ভ্যানচালক নিহত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরুর ভুয়া প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার : চিফ হুইপ ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: ডিজি এনআইডি প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী । সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড : কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ ডুমুরিয়াকে ‘জিরো কমপ্লেইন’ থানায় রূপান্তরের উদ্যোগ

ইরান যুদ্ধে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত: পেন্টাগন

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

 ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘আহতদের অধিকাংশই সামান্য আঘাত পেয়েছেন এবং ১০৮ জন সেনা ইতোমধ্যে কাজে ফিরে গেছেন।’

তিনি আরও বলেন, ‘আটজন সেনা গুরুতর আহত অবস্থায় তালিকাভুক্ত রয়েছেন এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা পাচ্ছেন।’

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, যুদ্ধের শুরুর দিকে ইরানি হামলায় সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন কুয়েতে এবং একজন সৌদি আরবে নিহন হন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় তেহরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনা বা ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালায় তেহরান।

পেন্টাগন প্রধান পিট হেগসেথ মঙ্গলবার দাবী করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা তীব্রতর হচ্ছে; আর ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com