বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় রংপুরের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল পরিবেশ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের ডাকে– নবান্ন অভিযান। দলীয় নেতা-কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে : মোহাম্মদ ফখরুল ইসলাম খাগড়াছড়ির পানছড়িতে ১০ সন্তানের জনককে ইউপিডিএফের আর্থিক সহায়তা প্রদান করেছে তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক

জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় রংপুরের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় রংপুর অঞ্চলের জাতীয়তাবাদী কৃষিবিদদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে আজ রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে রংপুরের বিভিন্ন স্তরের কৃষিবিদ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের কৃষি বিপ্লবের সূচনা এবং গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে শহীদ জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ড. রাশেদুল ইসলাম তার বক্তব্যে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রবর্তিত ‘ফ্যামিলি কার্ড’ এবং সরাসরি প্রান্তিক কৃষকদের সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্তকে তিনি যুগান্তকারী অভিহিত করেন।

তিনি উল্লেখ করেন যে, এই ডিজিটাল ব্যবস্থাগুলো চালুর ফলে দেশের কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং এখানে কৃষিবিদদের সরাসরি সম্পৃক্ত হওয়ার ও কারিগরি পরামর্শ দেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।

উপাচার্য বলেন, দেশ পুনর্গঠনের এই মহাযজ্ঞে কৃষিবিদদের পিছিয়ে থাকলে চলবে না। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত প্রতিটি পদক্ষেপ সফল করতে তিনি সকল পর্যায়ের কৃষিবিদদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার এবং দেশপ্রেম নিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com