বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু উপসাগরে হামলার শিকার থাই জাহাজে তিন নাবিক আটকা পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় রংপুরের কৃষিবিদদের ইফতার ও দোয়া মাহফিল পরিবেশ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের ডাকে– নবান্ন অভিযান। দলীয় নেতা-কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে : মোহাম্মদ ফখরুল ইসলাম খাগড়াছড়ির পানছড়িতে ১০ সন্তানের জনককে ইউপিডিএফের আর্থিক সহায়তা প্রদান করেছে তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার।

আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি  এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অফিস থেকে শুরু করে সবখানে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ, কৃষি, খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি।

তিনি বলেন, পাটপণ্যের এতো বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে সামনাসামনি দেখলাম।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, এই সরকারের পরিকল্পনা বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা আর উৎসাহিত করা, যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীণ মানুষগুলো ধরে রেখেছে। তা এগিয়ে নিতে কী সমস্যা আছে, তা সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নেব।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন এন্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব)  মো. জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, মেলা আয়োজন সংশ্লিষ্টগণ, চারকোল অ্যাসোসিয়েশন প্রধান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত  ছিলেন।

এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মেলার প্রতিটি স্টল পরিদর্শন করে অনেক পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারের সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করে।

মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন রাষ্ট্রপতি। মেলায় মোট ৭২টি স্টলের অধিকাংশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জেডিপিসি’র প্রশিক্ষিত উদ্যোক্তাদের। এই মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com