শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নওগাঁর পত্নীতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় কিছুসংখ্যক মানুষ আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদ উদ্‌যাপন করেছেন। গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে তারা এইদিনে ঈদ উদ্‌যাপন করে আসছেন।

শুক্রবার সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় জামাত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নামাজে অংশ নেয় নারীরাও।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক কমিটির সভাপতি মেহেদী হাসান জানান, গত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তার দেখানো পথেই ঈদ উদ্‌যাপন করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com