বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পার্বত্য চট্টগ্রামের কাউখালীর কলমপতি গণহত্যার ৪৬ বছর: আজও বিচার হয়নি চুয়াডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা কুমিল্লায় কুস্তির মঞ্চেই নিভে গেল ‘বলি হেলাল’ এর জীবন রূপনগরে ধর্ষণের চেষ্টা মামলার ২ আসামিসহ গ্রেফতার -১১ মহান স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খুলনা বিএনপির চাঁদপুরে গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ভিয়েতনামে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। বুধবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, ইরানে ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরুর দুই দিন আগের থেকে ডিজেলের দাম প্রায় ১০৫ শতাংশ বেড়েছে। গত মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১৯ হাজার ২৭০ ডং। বুধবার তা বাড়িয়ে করা হয়েছে ৩৯ হাজার ৬৬০ ডং  বা লিটার প্রতি ১ দশমিক ৫০ ডলার।

একই সময়ে ৯৫-অকটেন পেট্রলের দামও প্রায় ৬৮ শতাংশ বেড়েছে। এটি ২০ হাজার ১৫০ ডং থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৪০ ডং।

সংঘাত শুরুর পর তেলের দামে ঊর্ধ্বগতি জ্বালানির খরচ বাড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে।

সম্প্রতি কাতার, কুয়েত, আলজেরিয়া ও জাপানসহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে ভিয়েতনাম। সোমবার রাশিয়ার সঙ্গে দুই দেশে তেল ও গ্যাস উৎপাদন নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে দেশটি।

মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় পেট্রল ও ডিজেলের ওপর পরিবেশ সুরক্ষা কর অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেয়।

হ্যানয়ের বাসিন্দা নুয়েন ভ্যান চি বুধবার জানান, গত দুই সপ্তাহ ধরে তিনি তার ট্রাক চালাননি। যতটা সম্ভব সাইকেল ব্যবহার করছেন।

৫৪ বছর বয়সী এই ব্যবসায়ী এএফপিকে বলেন, ‘ডিজেলের এই অবিশ্বাস্য দামে আমি আমার ট্রাক বিক্রিও করতে পারছি না। কারণ, কেউ এটি ব্যবহার করতে চায় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com