বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাসের ধাক্কায় বাগেরহাটে মোটরসাইকেল আরোহী নিহত চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভন দিয়ে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল উলিপুরে গণহত্যা দিবস পালিত ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে ৮৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রাজবাড়ীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

জেলা সদরে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম ভোলা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নীলফামারী সদর উপজেলার শখের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। তিনি সদর উপজেলার চড়াইখোালা ইউনিয়নের কিষামত চড়াইখোলা গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র।

এলাকাবাসী জানায়, আজ সকালে রেললাইন ধরে হাঁটছিলেন আতিকুল। এসময় চিলহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার  মৃত্যু হয়। আতিকুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com