বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা গোপালগঞ্জে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা আজ ২৬শে মার্চ: স্বাধীনতার ঘোষণা দিবসে দেশজুড়ে উৎসব ও শ্রদ্ধা বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় ভাঙচুর-লুটপাট, আহত একাধিক ব্যবসায়ী স্বাধীনতা দিবসে চাঁদপুরে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা পিরোজপুর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন উত্তরায় কিটামিন তৈরির ল্যাব জব্দ, বিদেশি ৩ নাগরিক গ্রেপ্তার ফতুল্লায় বাসচাপায় নারী নিহত

গোপালগঞ্জে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডিজেল মজুদ করে বাজারে সংকট তৈরি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ২ হাজার লিটার ডিজেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করায় পাটগাতী বাসস্ট্যান্ডের আল আমিন স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যে ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com